, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত




গুইমারা উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২৩, ১৮:৪৫ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশব্যাপী বিএনপি জামায়াত কর্তৃক অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, সরকার উৎখাতের ষড়যন্ত্র,ঢাকায় পুলিশের উপরে হামলা,মাটিরাঙ্গা, মানিকছড়ি ও হাফছড়িতে আওয়ামী লীগের অফিসে  অগ্নিসংযোগ ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে  গুইমারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধাদ প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ নেতা সুইমং মারমার সঞ্চালনায় বক্তব্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী বলেন, ষড়যন্ত্রকারী ও মদদদাতাদের আমরা চিনি। দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন,না হয় ষড়যন্ত্রকারীদের বিরোদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, আওয়ামীলীগ নেতা ও হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, ইব্রাহিম মীর,,শাহ আলম, রুস্তম আলী তালুকদার, ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ, যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, ছাত্রলীগের সভাপতি রেজাউল আলম শুভ,ছাত্রলীগের সাবেক সভাপতি আনন্দ সোমসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET