, , ,

শিরোনামঃ-




গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২০, ১৭:০৫ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সালাম উদ্দিন (৫০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে রাজাবাড়ী ছয়ঘাটি এলাকার চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম উদ্দীন উপজেলার ছয়ঘাটি নাজিরপুর গ্রামের মৃত মহিউদ্দীন সরকারের ছেলে। তিন কাঁকনহাট মহাবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ী থেকে মোটরসাইকেল যোগে রাজশাহী যাওয়ার পথে একটি মিনি ট্রাক ও ট্রলির সঙ্গে ত্রিমূখী সংঘর্ষে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এবিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিক্ষকের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET