, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত




গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২৪, ২৩:৪৪ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও যুক্তরাজ্য প্রবাসী, বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয় মিলণায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ূনের সভাপতেিত্ব ও সহকারি শিক্ষক মেহদী হাসান মাহীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক সদস্য হোসাইন আহমদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সাংবাদিক ইমরান আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু কান্তি দেব, অভিভাবক সদস্য সুলতান মাহমুদ শুভ, সহকারি শিক্ষিকা সীমা বেগম, সুমাইয়া আক্তার সুমি, অভিভাবক জিয়া উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে  সম্মাননা ক্রেস্ট ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, লেখক, গবেষক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের লেখা ইতিহাস ও তথ্যমূলক কয়েকটি বই প্রধান অতিথির হাতে তুলে দেন পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET