, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • গোলাপগঞ্জে তালামীযের উদ্যোগে এসএসসি দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান




গোলাপগঞ্জে তালামীযের উদ্যোগে এসএসসি দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২০ ২০১৯, ২২:১৪ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ভাদেশ্বর ইউনি য়ন শাখার উদ্যােগে দাখিল ও এস.এস.সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংব র্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সৎ ও সুন্দর জীবন যাপনের জন্য নৈতিক শিক্ষা অপরিহার্য। মানুষের বড় সম্পদ হলো মুল্যবোধ। নৈতিক শিক্ষা মূল্যবোধের জন্ম দেয়। শিক্ষার্থীদের সামাজিক ও জাতীয় জীবনের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক শিক্ষার অর্জনের কোন বিকল্প নেই। ভাদেশ্বর ইউনিয়ন তালামীযের সভাপতি হাসান মাহ মুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহি দুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সিলেট জেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রউফ, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসা সুপার হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম, সিলেট পূর্ব জেলা তালামীযের সিনিয়র সহসভাপতি আব্দুল বাছিত আল হাসান, সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ হোসাইন
মোহাম্মদ বাবু, অফিস সম্পাদক সুমন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখা তালামীযের সাবেক সভাপতি ওয়াহিদুল হক শিমু, উপজেলা দক্ষিণ শাখা তালামীযের সাবেক সভাপতি রিহাদ আহমদ, হামিদু জ্জামান, ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ তালামীযের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ফজল আহমদ রেজওয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হুসাইন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ তালামীযের সহÑসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক কাওছার আহমদ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET