, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নে নতুন আরো এক জন করোনায় আক্রান্ত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৭:৪১ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নে নতুন আরোও এক যুবক (২২) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবক উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের ।

৯ মে শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আক্রান্ত যুবক এই যুবক ঢাকা বসবাস করেন। তিনি ঢাকায় থাকাকালীন সময়ে ৪ মে তার নমুনা পরীক্ষাগারে দিয়ে তিনি গতকাল বাড়িতে চলে আসেন। আজ শনিবার সকালে তার মোবাইলে সংশ্লিষ্ট পরীক্ষাগার থেকে ফোনে মেসেজ আসে তিনি করোনা আক্রান্ত বলে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী জানান, গোলাপগঞ্জ উপজেলায় ঢাকা ও সুনামগঞ্জ ফেরত তৃতীয় করোনা রোগী সনাক্ত হয়েছে। সে বর্তমানে সে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরোও বলেন, তার সংস্পর্শে আসা লোকজন ও পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET