, , ,

শিরোনামঃ-




গৌরনদীতে ঘাষ মারা ঔষধ ছিটিয়ে পানবরজের ক্ষতি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০১৯, ২১:১৩ | 1448 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল):-  দিনমজুরের বসতঘর থেকে মাদকসেবীর মদের বোতল ফেলে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে দিনমজুরের ৫০ খানা পানবরজে ঘাস মারা ঔষধ ছিটিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে। এঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ওই গ্রামের ক্ষতিগ্রস্ত দিনমজুর জগদিশ সরকার জানান, গত কয়েকদিন পূর্বে একই গ্রামের মাদকসেবী দিপঙ্কর নুন্দী তার (জগদিশ) বসতঘরে একটি মদের বোতল রাখে পান করার জন্য।

যা জগদিশের স্ত্রী রুনু সরকার পুকুরে ফেলে দেয়। এঘটনায় মাদকসেবী দিপঙ্কর ফেলে দেওয়া মদের ক্ষতিপূরন দাবী করে জগদিশ ও তার স্ত্রীর কাছে। কিন্তু তারা মাদকসেবী দিপঙ্করের দাবীকৃত মদের টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে জংগলপট্টি গ্রামে জগদিশের লিজকৃত ৫০ খানা পানবরজে ঘাষ মারা ঔষধ ছিটিয়ে পানবরজ নষ্ট করে দেয়। গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET