, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রাম পৌরসভায় ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ




চৌদ্দগ্রাম পৌরসভায় ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৯:৪১ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়ায় হতদিরদ্রের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির সহযোগিতায় কুমিল্লা জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তিন টন চাউল চৌদ্দগ্রাম পৌরসভার ৩০০ হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ১০ কেজি হারে বন্টন করা হয়েছে। রোববার চাউল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেরা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মজিবুর রহমান, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, আবদুল হালিম, কাউন্সিলর মোখলেছুর রহমান, কাজী বাবুল, মোঃ ইউনুছ।

এরপর পৌরসভাধীন সকল গ্রামের তালিকাভূক্ত হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে ওয়ার্ড কাউন্সিলরগণের মাধ্যমে গ্রাম কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় চাউল পৌঁছে দেয়া হচ্ছে। তালিকাভূক্ত যে সকল সদস্য এখনো ত্রাণ পাননি তারা পর্যায়ক্রমে পাবেন বলে জানান পৌর মেয়র মিজানুর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET