১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • চৌদ্দগ্রামে আগুনে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার




চৌদ্দগ্রামে আগুনে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২১, ১৩:২২ | 1097 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে বসতঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘর ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আলমারি, ফ্রিজ, টেলিভিশন, বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট ও প্রয়োজনীয় মালামালসহ পুড়ে যাওয়াসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারটির ঘর নির্মাণে আর্থিকভাবে সহযোগিতা করতে সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।
ক্ষতিগ্রস্ত ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে আকস্মিকভাবে বসতঘরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় তাঁর বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে বসতঘর ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আলমারি, ফ্রিজ, টেলিভিশন, বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট ও প্রয়োজনীয় মালামালসহ পুড়ে যাওয়াসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য স্থাপনাগুলো রক্ষা করে।
কান্নাজড়িত কণ্ঠে মোসলেম উদ্দিন বলেন, পরিবারের পাঁচ সদস্যের পরনের কাপড় ছাড়া একটি সুতাও ঘর থেকে বাহির করতে পারিনি। আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ছেলে-মেয়েদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। আমার কাছে সব কিছু অন্ধকার মনে হচ্ছে। কিভাবে পরিবার নিয়ে বসবাস করবো, বলতে পারছি না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET