কুমিল্লার চৌদ্দগ্রামে ফসলী জমির মাটিকাটা বন্ধে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। অপর আরেকটি অভিযানে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় তিন জন অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। এসময় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা এলাকায়ও অভিযান পরিচালনা করেন তিনি। তবে দেড়কোটা এলাকায় ভ্রাম্যমান আদালতের উপস্থিতির খোঁজ পেয়ে মাটির ট্রাক্টর ও ভেকু রেখে সরে যায়। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগীতায় ছিল।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন জানান, ফসলী জমির টপ সয়েল রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে আমরা উপজেলার তিনটি পৃথকস্থানে অভিযান পরিচালনা করি।
Please follow and like us:









