, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ছাত্রী ধর্ষণের দায়ে যুবক কারাগারে

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২১, ১৭:২৩ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে পনের বছর বয়সী এক স্কুল ছাত্রী ধর্ষণের দায়ে আবু তাহের চৌধুরী(২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত যুবক আবু তাহের উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের এবাদ উল্লাহ চৌধুরীর পুত্র। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
তিনি জানান, স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ছাত্রীর সাথে অটো রিকশা চালক আবু তাহেরের প্রেমের সম্পর্ক ছিল। এর সুত্র ধরে গত ৩০ জুলাই বিকাল ৪টা থেকে দু’জনে অটোরিকশা নিয়ে ঘুরাঘুরি করে। এক পর্যায়ে রাত ১০টার দিকে তাকে ধর্ষণ শেষে বাড়িতে দিয়ে যায় আবু তাহের। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে ১ আগস্ট রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তাহের চৌধুরীকে গ্রেফতার করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET