, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত




চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৯ ২০২০, ১৬:৩১ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুর হোসেন বলাই। পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসহাক ব্যাপারীর পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বেলাল হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, বিএনপি নেতা মোঃ রিপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন ডেভিড, যুবদল নেতা জাফর, মোঃ স্বপন, ছাত্রদল নেতা লোকমান হোসেন, মোঃ অনিক, ওসমাণ গণি, হৃদয়, কাজী মহিন, পারভেজ, সাইফুল ইসলাম, রাব্বি, হাসিব, সিয়াম, আবদুর রহমান, মোঃ নিলয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET