, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত যোবায়েদা বাঁচতে চায়




চৌদ্দগ্রামে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত যোবায়েদা বাঁচতে চায়

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২০, ১৭:৪৫ | 1051 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত দুই সন্তানের জননী মোসাম্মৎ যোবায়েদা আক্তারের চিকিৎসায় সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে হতদরিদ্র স্বামী সুজন মিয়া। যোবায়েদা আক্তার (২৯) কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের দিনমজুর শাহ আলমের বড় মেয়ে।
জানা গেছে, জানুয়ারির মাঝামাঝি মাসে মোসাম্মৎ যোবায়েদা আক্তারের ব্যথা শুরু হলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখায়। তখন ডাক্তার কুমিল্লা শহরে ডাক্তার দেখানোর জন্য বলে। পরে ২০ আগস্ট ডকটর’স ল্যাবে ডাক্তার জয়দেব দত্ত ঘোপ্তকে দেখালে পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন। পরীক্ষা শেষে জোবায়দার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে।
বর্তমানে জোবায়দা মালিবাগ ইবনে সিনা ডায়াগস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ মোঃ মেহবুব আহসানের অধীনে চিকিৎসাধীন রয়েছে। ৮টি থেরাপীর পরে অপারেশনের জন্য পরামর্শ দিয়েছে ডাক্তার। অসহায় পরিবারটি তাঁর বসতবাড়ির আধা শতক জায়গা বিক্রি করে ৪টি থেরাপী দেয়।
মোসাম্মৎ যোবায়েদা আক্তারের চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। জোবায়দা আক্তারের দুই সন্তানের দিকে তাকিয়ে তাঁর চিকিৎসার জন্য সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তাঁর হতদরিদ্র পরিবার।
তাঁকে সাহায্য পাঠাতে পারেন : ডাঃ আবদুল হালিম মিয়াজী(চাচা), হিসাব নং-২০৫০২৩৭০২০১০৪৮৫১৮, ইসলামী ব্যাংক লিমিটেড, চৌদ্দগ্রাম শাখা এবং বিকাশ নাম্বার : ০১৮৪২৪৪২৬৭৮(পার্সোনাল)।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET