, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার




চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৯ ২০২৩, ০০:৪৫ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে জালাল আহমেদ(৪২) নামের এক রাজ মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকার স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্ট থেকে উদ্ধার করা হয়। জালাল ওই ইউনিয়নের কাপড়চতলি গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তার এনআইডি কার্ডসহ নিখোঁজ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা লাশ উদ্ধারের বিষয়ে বলেন তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং হাতের মুষ্ঠিতে কিছু কচুরলতি ছিল।
জালাল আহমেদের স্ত্রী রোমানা বেগম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নাস্তা খেয়ে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। শুক্রবার রাতেও বাড়িতে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। আত্মীয়স্বজনের বাড়িতে খবর নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন নিখোঁজ হওয়ার খবরটি পোষ্ট করা হয়। শনিবার সকালে লোক মারফতে জানতে পারি স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্টের পাশে পানিতে একটি লাশ ভাসতেছে। পরে পরিবারের লোকজন গিয়ে জালাল আহমেদের লাশটি সনাক্ত করেন।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, কোন অভিযোগ না থাকায় জালাল আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET