, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • চৌদ্দগ্রামে সাংবাদিক আকতারুজ্জামানকে প্রাণনাশের হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি




চৌদ্দগ্রামে সাংবাদিক আকতারুজ্জামানকে প্রাণনাশের হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২০, ১৬:২৮ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে দৈনিক ইনকিলাব ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃ আকতারুজ্জামানকে প্রাণনাশের হুমকির ঘটনায় এয়াকুব আলী মজুমদার নামের একজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। অভিযুক্ত এয়াকুব আলী মজুমদার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামের মৃত সায়েদুর রহমান ওরফে ভাষানীর ছেলে। মঙ্গলবার সকালে সাধারণ ডায়েরী(নং-৩৩৩) করার সত্যতা নিশ্চিত করেছেন কর্তব্যরত ডিউটি অফিসার এসআই মনির হোসেন।
জানা গেছে, উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামে ডাকাতিয়া নদীর অবৈধ দখলের বিষয়ে সোমবার সকালে সাংবাদিক আকতারুজ্জামান সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করেন। এ সময় তিনি দখলদার আবদুল মান্নান ভুঁইয়া ও এয়াকুব আলী মজুমদারসহ কয়েকজনের সাথে কথা বলে তাদের সাক্ষাতকার গ্রহণ করেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করে চলে আসেন। সোমবার সন্ধ্যায় এয়াকুব আলী মজুমদার তাঁর ব্যক্তিগত মোবাইল থেকে সাংবাদিক আকতারুজ্জামানের ব্যক্তিগত মোবাইলে(০১৭১১০৭১৫৪০) ফোন করে হুমকি দিয়ে বলে ‘তুই যদি আমিসহ নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিউজ করিস, তাহলে তোকে কুপিয়ে হত্যা করে লাশ ঘুম করা হবে। আর যদি দশ মিনিট তুই মরকটা গ্রামে থাকতি তাহলে তোকে আমরা প্রাণে মেরে ফেলতাম’। এরপর এয়াকুব আলী মজুমদার আরও অকথ্য ভাষায় গালাগাল করে ফোন কেটে দেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত এয়াকুব আলী এরআগেও ডাকাতি ও দাঙ্গা হাঙ্গামার মামলায় দীর্ঘ সময় ধরে জেলে ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET