৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ নিহত ২

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২০, ১২:৩৩ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন; চালক বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নুর আহাম্মদের ছেলে পেয়ার আহাম্মদ(৩৮) ও যাত্রী লুদিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মোঃ বাহার(৪৫)। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক নয়টায় পেয়ার আহাম্মদ তাঁর চালিত সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী বাহারকে নিয়ে আমজাদের বাজার এলাকা থেকে চৌদ্দগ্রামের উদ্দেশ্যে আসছিলেন।

পথিমধ্যে নানকরা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে পড়ে যায়।

এতে অটোরিকশা চালক পেয়ার আহাম্মদ ও যাত্রী বাহার গুরুতর আহত হন।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শরীফ জানান, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET