, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৮ ২০২২, ২১:২২ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদুল ইসলাম প্রকাশ শরীফ নামে ১৫ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শরীফ উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের মৃত নুর মোহাম্মেদের ছেলে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। তিনি জানান, শরীফের বিরুদ্ধে ২০১০ সালে চৌদ্দগ্রাম থানায় একটি চুরির মামলা রজু হয়। কুমিল্লার বিজ্ঞ আদালত ২০১২ সালের ২৯ মার্চ তার বিরুদ্ধে ১৫ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন তারাশাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার শেষে বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET