, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রামের কাশিনগর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামের কাশিনগর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২৩, ২২:৩৬ | 1144 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় উপজেলার কাশিনগর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের হোসেন। উজিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদার,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রিপন, নুর মোহাম্মদ।

কাশিনগর উত্তর ইউনিয়ন যুবদল নেতা ইয়াকুব গাজীর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা ইব্রাহিম খলিল, আনিছুর রহমান, মামুন, কাশিনগর উত্তর ইউনিয়ন যুবদল সোহেল রাজা, কাশিনগর দক্ষিণ ইউনিয়ন যুবদল এডভোকেট সাইফুল ইসলাম, মোতাহের হোসেন জাসিম।

মতবিনিময় সভা শেষে কাশিনগর উত্তর ইউনিয়নে ইয়াকুব গাজীকে আহবায়ক, সোহেল রাজাকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট ও কাশিনগর দক্ষিন ইউনিয়নে আবুল হাসনাত হাসেমকে আহবায়ক ও মোঃ মাসুদ আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET