, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল




চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২৩, ১৮:১১ | 987 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি ও রাজধানীতে মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ পালনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী অবরোধের প্রথম দিন ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল। উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালেদ সাইফুল্লাহ, উজিরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলু, ছাত্রদল নেতা নাজিম ও রনির নেতৃত্বে অবরোধ সফল করার লক্ষ্যে মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কৃষক দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জালাল মজুমদার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET