চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২৭০ পরিবারের মাঝে আর্সেনিক এ্যালবাম-৩০ নামের ওষুধ বিতরণ করা হয়েছে। ওষুধগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। শুক্রবার বিকেলে মুন্সিরহাট বাজারে ওষুধ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সওদাগর। মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পাটোয়ারীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, মাষ্টার শরীফ মোঃ ইউসুফ, মাস্টার গিয়াস উদ্দিন মোল্লা সেলিম, জসিম উদ্দিন, আবদুল লতিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ দাউদ, প্রচার সম্পাদক মোঃ রিপন, যুবদল নেতা জাফর, জসিম, কবির, কেন্দ্র কমিটির সভাপতি-সেক্রেটারী ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী। করোনা মহামারীর সময়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জন্য উপহার হিসেবে ওষুধ প্রদান করায় মিয়াবাজারস্থ হ্যানিম্যান হোমিও ক্লিনিকের মালিক ডাঃ আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।









