, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ী আফছার’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া




ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ী আফছার’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০১৯, ২১:৪৩ | 1112 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ 
ছাগলনাইয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ছাগলনাইয়া শাখার সাধারন সম্পাদক ও লাইফ কেয়ার ফার্মেসীর মালিক মোঃ জিয়া উদ্দিন আফছার (৪২) সোমবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকা সম্মেলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। তিনি ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড বাঁশপাড়া গ্রামের আবদুস সোবহান মাস্টার বাড়ীর মরহুম একেএম সামছুল হকের ৩য় ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে এক ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখেযান। মঙ্গলবার সকাল ১১ টায় বাঁশপাড়া মাইলের মাথা নতুন ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। ছাগলনাইয়া বাজারের এ ব্যবসায়ীর মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। জিয়া উদ্দিন আফছারের মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শত শত ব্যক্তি তাদের আইডিতে শোক প্রকাশ করেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET