২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক চওড়া করল সওজ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২০, ১৭:০৩ | 1558 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনী-ছাগলনাইয়া-বক্সমাহমুদ-করেরহাট যাতায়াতের প্রধান সড়কের মাঝেই বিদ্যুতের খুঁটি রেখে সড়ক চওড়া করল সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পঞ্চশ হাত দূরত্বে বিদ্যুতের তিনটি খুঁটি রেখেই সড়ক চওড়া করনের কাজ সম্পন্ন করার অভিযোগের সত্যতা মিলেছে। এমন দৃশ্য দেখাগেছে ছাগলনাইয়া পৌরসভা কার্যালয় ফটকে। পৌর ফটকের সামনে একটি ও পঞ্চাশ হাত পশ্চিমে পাশাপাশি দুইটি খুঁটি রেখেই সড়ক ও জনপথ বিভাগ এ সড়কটি চওড়া করেছে। ১১ হাজার বোল্ডের বিদ্যুতের লাইন রয়েছে যেসব খুঁটির মধ্যে ঐ খুঁটি গুলো সড়কের মাঝে রেখে প্রধান সড়কটি চওড়া করাতে শঙ্কিত সড়কটিতে যাতায়াতকারী গাড়ীর চালক, যাত্রী ও পথচারীরা। দ্রুত খুঁটি গুলো সড়কের পাশে স্থাপন করা না হলে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপবিভাগ-২) মোঃ আবদুস সহিদ জানান, এ সড়কটি আমরা এবার চওড়া করিনি। সড়কটি এমনই ছিলো তবে, আগে সড়টির সম্পুর্ন অংশ ব্যবহারের অনুপযোগী ছিলো। এখন সড়ক ও জনপথ বিভাগ সংস্কার করে ব্যবহারের উপযোগী করেছে। তবে প্রকৌশলী আবদুস সহিদের অভিযোগ, রাস্তার মালিক সড়ক ও জনপথ বিভাগ। পল্লী বিদ্যুৎ কর্র্র্তৃপক্ষের উচিত ছিলো সওজ’র অনুমতি নিয়ে খুঁটি স্থাপন করা। তারা সওজ’র অনুমতি না নিয়েই রাস্তার উপর খুঁটি স্থাপন করেছে। তবে এ বিষয়ে পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম আবু বকর শিবলী কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ আমাদের অবহিত করেনি। তারা যদি আমাদের অবহিত করতো আমরা খুঁটি গুলো সরানো ব্যবস্থা করতাম। তবে তিনি বলেন, আমি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET