“জীবন ও কর্ম”
জীবনকে ধন্য করো, প্রাণ অতি প্রিয়,
জান দিয়ে রক্ষা করো, মর্তের বিজয়।
ভাগ্য গুনে নর সেরা, মূল্য সৃষ্টিকর্তা,
স্রষ্টার সৃষ্টিতে আছে, তিনি মূল কর্তা।
ইনসান সেরা সৃষ্টি, ইলাহির মর্ম,
বিবেক ও বুদ্ধি আছে, মানুষের ধর্ম।
মূর্খরা বয়ে বেড়ায়, সৃষ্টির রহস্য,
বিদ্বান জানে, আল্লাহ সর্বত্র অদৃশ্য।
পরমাত্না দিয়েছেন সুখ, তাই ধন্য,
ভালবাসা তার তৈরি, না হলে নগন্য।
জীবে দয়া করা ন্যায্য, ভালবাসা পূণ্য,
বিশ্বপতি শক্তিধর, তাইতো অনন্য।
সেজদায় পুরো বিশ্ব, মানুষ জঘন্য,
কবর, দোজখ তৈরি, নৃ-হবে মালিন্য।
“চতুর্দশ পদি কবিতা”
লেখক: মোঃ আদিল মাহমুদ।
Please follow and like us:







