, , ,

শিরোনামঃ-




ঝিনাইদহে প্রবাসী স্ত্রী’র লাশ উদ্ধার

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২০, ২২:২৮ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্গাকুন্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর খাতুন (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নুপুর খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল ব্যাপারীর স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে দুর্গাপুর গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর খাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহতের চোঁখ উপড়ানো ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুপুর খাতুন বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তবে কি কারণে এই হত্যা তা জানাতে পারেনি পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET