, , ,

শিরোনামঃ-




ঝিনাইদহে যুবকের অন্ডকোষ কর্তন

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০১৯, ০০:০৮ | 1451 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক:বুধবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন বাদল কুমার বিশ্বাস (৩৬)। উঠোন পার হয়ে কলপাড়ে আসা মাত্রই কে বা কারা তার চোখ বেধে ফেলে। এরপর তাকে একটি কলাক্ষেতে নিয়ে গিয়ে নির্দয় ভাবে দুইটি অন্ডকোষ কেটে দেয় র্দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে এ ভাবেই নিজের অন্ডকোষ কাটার তথ্য জানান বাদল কুমার। বাদল ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের কুন্ডুপাড়ার নির্মল কুন্ডু বিশ্বাসের ছেলে। গ্রামবাসি জানায় বাদল এক সময় গোয়ালপাড়া বাজারে মিষ্টির দোকা নে কাজ করতো। দুই মাস আগে তার স্ত্রীর মৃত্যু হলে বাদল মানসিক রোগীতে পরিণত হয়। পিতা নির্মল কুন্ডু বিশ্বাস জানান, রাত ৩টার দিকে উঠে দেখি ঘরের দরোজা খোলা। এরপর বাদলকে খুজতে থাকি। রাতে তাকে কোথাও খুজে পায়নি। সকালে বাড়ির পাশের একটি কলা বাগানে রক্তাক্ত অব স্থায় বাদ লকে দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি। কারা এবং কেন বাদলের অন্ডকোষ কেটে নিয়েছে তা নির্মল কুন্ডু বিশ্বাস জানাতে পারেনি। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মিজানুর রহমান খান জানান আমি শুনেছি ছেলেটি মানু ষিক রুগি বিষয়টা তদন্তপূর্বক অপরাধের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET