১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় দেশীয় দুটি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২৪, ১৮:০৯ | 791 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দেশীয় দুটি ওয়ান শুটারগানসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার শোলগাতিয়া গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে ডালিম বিশ্বাস(৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে টিপনা নামক গ্রাম এলাকা থেকে উপজেলার শোলগাতিয়া গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে ডালিম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশ অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET