২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ডুমুরিয়ায় কোমরাইল মাদ্রাসার সভাপতি হলেন জাহাঙ্গীর আলম




ডুমুরিয়ায় কোমরাইল মাদ্রাসার সভাপতি হলেন জাহাঙ্গীর আলম

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০২২, ১৮:৪৮ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় কোমরাইল আরডিপিটি ফারুকীয়া দাখিল মাদ্রাসায় ধামালিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বুলু সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ৮ জন ভোটারের মধ্যে ৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তিনি ধামালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। এর আগে বিনা প্রতিদ্বিতায় অভিভাবক সদস্য আঃ হাকিম শেখ, কামরুল ইসলাম, মশিয়ার রহমান, মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি জহুরুল ইসলাম, এস‌এম কামরুজ্জামান, খাদিজা খাতুন, দাতা সদস্য এস‌এম আজহারুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সিরাজুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মোঃ রিজাউল করিম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET