ডুমুরিয়ায় রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আজগর আলী ফকির। ৯ ভোটের মধ্যে তিনি পান ৭ ভোট এবং একমাত্র প্রতিদ্বদ্বি প্রার্থী আবুল কাশেম গোলদার পেয়েছেন ২ ভোট। মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ এর কার্যালয়ে ভোটাভুটির মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন। এতে আঃ সালাম খান, আমীরুল ইসলাম গোলদার, রেজাউল সরদার, তপন ভট্টাচার্য ও ইলা রানী সাহা (সংরক্ষিত) নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বদ্বিতায় দাতা সদস্য আজগর আলী ফকির, শিক্ষক প্রতিনিধি হয়েছেন অনিরুদ্ধ, আনন্দ সাহা ও শাহিতাজ সুলতান।
Please follow and like us:









