, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় রোহান শিপিংয়ের কর্মকর্তা নিহত




ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় রোহান শিপিংয়ের কর্মকর্তা নিহত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২১, ১৯:৫৪ | 940 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় রোহান শিপিংয়ের কর্মকর্তা আহসান হাবীব (৪১) নিহত হয়েছে। সে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গোপাখালী গ্রামের আব্দুল কাশেম এর পূত্র। শুক্রবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া তেল পাম্প এর পাশে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস এর সদস্যরা লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করে। জানা যায়, আহসান হাবীব মটর সাইকেল চালিয়ে খুলনা থেকে দেবহাটায় বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। ডুমুরিয়া তেল পাম্পের সামনে একটি কাঁচামালবাহী ভ্যানকে পাশ কাটিয়ে ওঠার সময়ে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পরিবহনে চাপা দিলে ঘটনাস্থলেই আহসান হাবীব নিহত হয়। এসময় কাঁচামালবাহী ভ্যানচালক ডুমুরিয়ার আমীর
গাজী (৪০) গুরুত্বর আহত হয়। তবে ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET