, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়ার এক ব্যক্তির মৃত্যু




ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়ার এক ব্যক্তির মৃত্যু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২৩, ০৩:২৮ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বিশ্বাস খালিদ হাসান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। সে উপজেলার আবু হাসান বিশ্বাসের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে ও ঐ গ্রামের বাসিন্দা শাহিন মোল্লা জানায়, ঢাকায় চাকরি করার কারণে সাপ্তাহিক দু’দিন ছুটির সুযোগে খালিদ হাসান পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসে। শুক্রবার বাড়িতে থেকে রোববারে অফিস করার জন্য শনিবার ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সকাল অনুমান ৭ টার দিকে গোপালগঞ্জে পৌঁছুলে অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET