, , ,

শিরোনামঃ-




ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত-২০

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৯, ১৫:১৬ | 1019 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনলাইন ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আজ বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ছাত্রদল নেতাকর্মীরা হাকিম চত্ত্বর থেকে টিএসসি’র দিকে যাওয়ার সময় রড, লাঠি নিয়ে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তার আগে হাকিম চত্ত্বরে অবস্থানকালে তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাসসহ কয়েক নেতাকর্মী।

ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন, শাহনেওয়াজ, কামরুল, শাহিন, খোরশেদ আলম, সোহেল তাজ, ফিরোজ, মাসুম, মাহবুব শাহিন, ফাহিমসহ আরও অনেকে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আমরা ১১টার দিকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ক্যাম্পাসে যাই। এসময় ঢাবি শাখার ছাত্রলীগের সভাপতি আমাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। এই কথা বলা অবস্থাতেই ছাত্রলীগের ছেলেরা আমাদের উপর হামলা চালায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET