, , ,

শিরোনামঃ-




তালায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৮, ১৯:২৭ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ-  তালা উপজেলপর খলিলনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য বিশ্বজিত মন্ডল ৪২ কে ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার সকালে নিজ বাড়ির সামনে থেকে ১৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক বিশ্বজিত মন্ডল খলিলনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য ও খলিলনগর গ্রামের মৃত নিমাই মন্ডলের ছেলে।
খুলনা র‌্যাব-৬ এর কমান্ডার লে. কর্ণেল জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা খলিলনগর গ্রামে অভিযান চালায়। এ সময় ইউপি সদস্য বিশ্বজিত মন্ডলের বাড়ির সামনে থেকে ১৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ইয়াবা ব্যাবসার সাথে জড়িত বলে জানান র‌্যাবের ঐ কর্মকর্তা।
তালায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার স্ত্রী’র রহস্যজনক মৃত্যু
তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় সালমা বেগমের ২৫ নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানান গুঞ্জন শুরু হয়েছে। অপমৃত্যুর শিকার সালমা বেগম সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, পাটকেলঘাটা অফিসের ইঞ্জিনিয়ার মাসুদ রানা রুবেলের স্ত্রী। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে তালার ঘোনা গ্রামের নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সালমার লাশ উদ্ধার করা হয়। গৃহবধুর শশুর বাড়ির লোকজনের দাবিÑ স্বামীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
তবে ঘটনার প্রেক্ষাপট সহ নানান আলামত থেকে এলাকার লোকজন ধারনা করছে সালমাকে খুন করে পরিকল্পিতভাবে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে ঘটনার মোাটিভ ভিন্নখাতে নেবার চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, সাতক্ষীরা টেক্সটাইলস মিলের কর্মকর্তা ব্রাক্ষèনবাড়িয়া জেলার আব্দুর রব ভূঁইয়ার মেয়ে সালমার সাথে প্রেমজ সম্পর্ক ধরে বিয়ে করে তালার ঘোনা গ্রামের রমজান গাজীর ছেলে মাসুদ রানা। তাদের ঘরে আলফি হাসান নামের ৫ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
একটি সূত্র জানায়, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটা অফিসের ইঞ্জিনিয়ার মাসুদ রানা বিয়ের পর এই কয় বছরে তার স্ত্রী সালমান নামে প্রায় কোটি টাকার সম্পত্তি করেছেন। বৃহস্পতিবার ভোরে সালমার মৃত্যুর পর শশুর বাড়ির লোকজন দ্রুত লাশ দাফনের চেষ্টা করে। এসময় খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।
এব্যাপারে তালা থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম জানান, এঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা (৩৮/১৮) রেকর্ড করা হয়েছে। লাশ ময়না তদন্ত’র জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। তবে, লাশের পিঠে ও গলায় একাধিক কালো দাগ রয়েছেÑ জানিয়ে তিনি আরো বলেন, ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত ঠিক বলা যাচ্ছেনা, সালমা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET