, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ত্রিশালে ভিক্ষুক, মোটর মেকানিকসহ চারজনের মনোনয়নপত্র বাতিল




ত্রিশালে ভিক্ষুক, মোটর মেকানিকসহ চারজনের মনোনয়নপত্র বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৩, ১৪:৩৯ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালের প্রার্থীদের যাচাই বাছাইয়ে এক ভিক্ষুক, এক মোটর মেকানিকসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে ৩৭৭ ভোট পাওয়া আলোচিত সেই ভিক্ষুক স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকির, মোটর মেকানিক বাবুল আহাম্মেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান ও মুক্তিজোট মনোনীত প্রার্থী বাদশা দেওয়ান।
রবিবার ( ০৩ ডিসেম্বর ) যাচাই বাছাইয়ে প্রার্থীদের ন্যূনতম ১% ভোটের গরমিল থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়।
ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে শনিবার ও রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে মনোনয়ণপত্র যাচাই বাছাই করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET