, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দক্ষিণ অঞ্চলে আহমদীয়া জামাতের আঞ্চলিক সীরাতুন্নবী (সা.) জলসা অনুষ্ঠিত




দক্ষিণ অঞ্চলে আহমদীয়া জামাতের আঞ্চলিক সীরাতুন্নবী (সা.) জলসা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২৪, ২২:৪৭ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বনবী ও শ্রেষ্ঠনবী হযরত মুহাম্মদ (সা.)এর অতুলনীয় শান ও মর্যাদা নিয়ে মনোমুগ্ধকর আলোচনার মাধ্যমে আহমদীয়া মুসলিম জামাত, বছড় জুড়ে দেশের বিভিন্ন স্থানে সীরাতুন্নবী (সা.) জলসার আয়োজন করে থাকে।
এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি, ২০২৪ দক্ষিণ অঞ্চলের আহমদীয়া জামাতের আঞ্চলিক সীরাতুন্নবী (সা.) জলসা বাদ জুমা খাকদান আহমদীয়া জামাতের প্রেসিডেন্ট জনাব নাজমুল আহসান এর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। আহমদীয়া ন্যাশনাল আমীরের উদ্বোধনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে এ জলসার কর্যক্রম শুরু হয়।
জলসায় মহানবী বিশ্বনবী ও শ্রেষ্ঠনবী হযরত মুহাম্মদ (সা.)-এর উত্তম জীবনাদর্শ এবং অতুলনীয় শান, মোকাম ও মর্যাদা বিষয়ে পর্যায়ক্রমে প্রাণসঞ্চারী বক্তব্য রাখেন মাওলানা এস,এম, তৌহিদুল ইসলাম, মাওলানা মসীহ উর রহমান, জনাব জি,এম, ফিরোজ আহমদ। বক্তাগণ বলেন, আজ মুক্তির একমাত্র পথ হলো বিশ্বনবী ও শ্রেষ্ঠনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ। মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মাধ্যমেই মুক্তি লাভ সম্ভব। মাগরিব ও এশার নামায শেষে বিশ্ব আহমদীয়া খলীফা প্রদত্ত জুমার খতুবা এমটিএ-এর মাধ্যমে সবাই সরাসরি শ্রবণ করেন। রাত আটটা থেকে দশটা পর্যন্ত অনুষ্ঠিত জলসার দ্বিতীয় এবং সমাপনী অধিবেশন পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা কওসার আলী এবং জনাব ফজলুর রহমান জাহাঙ্গীর।  সবশেষে আমাদের জীবনে মহানবীর (সা.) অনুপম জীবনাদর্শ অনুসরণের গুরুত্বারোপ করে সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে এ জলসার সমাপ্তি ঘোষণা করেন আহমদীয়া ন্যাশনাল আমীর।
এ জলসা আঞ্চলিক পরিসরে অনুষ্ঠিত হলেও ইউটিউব ও ফেসবুকে সরাসরি প্রচারিত হওয়ার সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাঙালি আহমদী অনলাইনে জলসা উপভোগ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET