৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৮ ২০২৬, ২৩:২১ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি বাসায় ৮ জুন সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৪) কে ২৫০০ পিস মাদক দ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন মাহানপুর মধুডাঙ্গী গ্রামের আলী আকবরের ছেলে ও সৈনিকলীগের স্থানীয় নেতা।
এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি করে তার শয়ন ঘরের বিছানার নীচ থেকে উল্লেখিত ২৫০০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার বেশী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাহমুদার রহমান বাদী হয়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণীয় ১০ (খ) ধারায় মামলা করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত জয়নাল আবেদীনের কর্মকাণ্ডের উপর নজরদারি ছিলো। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET