, , ,

শিরোনামঃ-




দিনাজপুরে স্মরণ সভা অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৭ ২০১৯, ২০:৫৭ | 1066 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- বাংলাদেশে প্রতিবছর ২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়। কিন্তু আজও কি ধর্ষনের ঘটনা কমেছে ? এর কারণ হলো মামলার দীর্ঘ সুত্রতা। দীর্ঘদিন ধরে মামলা চলার কারণে অপরা ধীরা পার পেয়ে যায়। তাই নারী-শিশু নির্যাতন ও ধর্ষন মামলা গুলো বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৫ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দিনাজপুর নাট্য সিমিতির সভাপতি, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের দেশবার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ এরসঞ্চাল নায় ২৭ আগস্ট মঙ্গলবার দশমাইল সাদিপুর স্কুল মাঠ প্রাঙ্গণে ‘ইয়াসমীন ট্রাজেডীর ২৪ বছর পূর্তি দিবস উদযাপন ও নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে ইয়াসমিন ধর্ষন ও হত্যার প্রথম প্রতিবাদকারী নেতা ও দিনা জপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।তিনি বলেন, দিনাজ পুরের সহজ-সরল ও বাহে মানুষ গুলো ৯৫’র ইয়াসমিন ধর্ষন ও হত্যার প্রতিবাদ করতে গিয়ে দেখিয়েছেন তাদের বাহুকার জোড় কত। ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে আমরা যে বিচার পেয়েছি তা বিশ্বের ইতি হাসে বিরল। কিশোরী ইয়াসমিন পতিতা পুলিশ এটাকেবাস্তবায়ন করতেচেয়েছিল। কিন্তু সেদিন যদি দিনাজপুরের মানুষ জেগে না উঠত তাহলে হয়তো অপরাধি
পুলিশের বদলে আমার ফাঁসি হতো। এমপি গোপাল আরো বলেন, বিএনপি এবং খালেদা জিয়ার প্রতিনিধি সে সময় দিনাজপুরে এসে সাধারণ মানুষের আট দফা দাবী মেনে নিলেও তারা তা বাস্তবায়ন করেনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মামলা প্রত্যাহারসহ নিহত ও আহতদের ক্ষতিপূরণ দিয়েছে। শহীদ সামু-কাদের-সিরাজ স্মরণ কমিটির আহবায়ক মো. মজিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুই, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, কাহারোল উপজেলা পরিষদের চেয়ার ম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার
বকসী বাচ্চু, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিস্ট, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শরিফউদ্দিন, সুন্দরপু র ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বজলুর করিম বাবুল। এর আগে ইয়াসমিন আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও এমপি গোপালেরপিতৃবিয়োগে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল দশমাইলে পূর্ব সাদি পুর উচ্চ বিদ্যালয়ে ইয়াসমিন ট্রাজেডির আন্দোলনে শহীদ সামু-কাদের-সিরাজ নামকরণে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ আগস্ট কিছু বিপথ গামী পুলিশ সদস্য ইয়াসমিনকে ধর্ষনের পর শ্বাস রোধ করে হত্যা করে। তারই প্রতিবাদে যে আন্দো লন গড়ে উঠেছিল তার চূড়ান্ত রুপ নেয় ২৭
আগস্ট। সেদিন বিক্ষুব্ধ জনতার মিছিলে পুলিশের গুলিতে সামু, কাদের, সিরাজসহ ৭ জন নিহত হয়। সেই থেকে তাদের স্মরণে ২৭ শে আগস্ট স্মরণ সভা পালিত হয়ে আসছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET