২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ধুনটে ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ২১:৩১ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে লিটন চন্দ্র শীল (৩০) নামের এক স্বর্ণ ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামের সুভাস চন্দ্র শীলের ছেলে। বৃহস্পতিবার সকাল ৮টায় তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ।

ধুনট সদর ইউনিয়নের সদস্য শ্রী প্রফুল্ল চন্দ্র সরকার জানান, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে লোন উত্তোলন করে ও পাড়া প্রতিবেশির নিকট থেকে টাকা ধার কর্য নিয়ে পেঁচিবাড়ি বাজারে স্বর্ণ ব্যবসা দোকান করতো লিটন চন্দ্র শীল ব্যবসায় লোকসান হওয়ায় সে পেঁচিবাড়ী বাজার থেকে দোকান সড়িয়ে নিজ বাড়ীতে দোকান করার প্রস্তুতি নেয়।

 

এসমত অবস্থায় এনজিও প্রতিষ্ঠান ও পাড়া প্রতিবেশিরা টাকার জন্য চাপ দেওয়ায় সে বুধবার রাতের কোন এক সময় সবার অগোচরে নিজ বাড়ীতে নতুন দোকানের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, লিটন চন্দ্র শীল নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। # (ছবি আছে)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET