বগুড়ার ধুনটে স্ত্রীর উপর অভিমান করে শাকিল আহমেদ নামের এক যুবক গ্যাস ট্যবলেট সেবন করে আত্নহত্যা করেছে। শাকিল ধুনট সদর পাড়ার মৃত সেলিম মিয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, শাকিল গত ৬মাস আগে প্রেম ভালবাসার মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে স্বামী, স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রাবিবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে পরিবারের অজান্তে গ্যাস ট্যবলেট সেবন করে শাকিল আত্নহত্যা করে। খবর পেয়ে পুলিশ শাকিলের লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করেছে। ধুনট থানার এস আই আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তের রিপোট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:









