, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে এক রোগী থেকে করোনা আক্রান্ত ১৮, নতুন ৫

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৭ ২০২০, ২১:০৬ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে এক করোনা রোগী থেকে আক্রান্ত হয়েছে ১৮ জন। আজ বুধবার নতুন করে পজেটিভ রিপোর্ট এসেছে আরো ৫ জনের। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।  উপজেলায় মোট করোনা আক্রান্ত ৫০ জন। নতুন করে পজেটিভ রিপোর্ট এসেছে উপজেলার দৌলখাঁড় গ্রামের মৃত সিরাজুল ইসলাম, নাঙ্গলকোট নোভা হাসপাতালের ব‍্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন এবং ওই হাসপাতালের ওটি সহকারী মিজানুর রহমান তুহিন, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হাবিবুর রহমান, খাটাচৌঁ কমিউনিটি ক্লিনিকেরর স্বাস্থ্য সহকারী গোলাম মহি উদ্দিন।
নোভা হাসপাতালের দু’জন আক্রান্ত হয়েছে পাশ্ববর্তী এ্যাপলো হাসপাতালের মার্কেটিং অফিসার উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের এনায়েত উল্লাহর সংস্পর্শে এসে। এ পর্যন্ত এনায়েত উল্লাহর সংস্পর্শে এ উপজেলায় মোট ১৮জন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন করে পজেটিভ রিপোর্ট আসা দৌলখাঁড় গ্রামের মৃত সিরাজুল ইসলাম চট্টগ্রাম থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়ীতে এসে গত ২৩ মে  শনিবার মৃত‍্যু বরণ করেন।
নাঙ্গলকোট নোভা হাসপাতাল ও মৌকরা ইউনিয়নের খাটাচৌ কমিউনিটি ক্লিনিক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন । এসব তথ্য নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET