২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১০ ২০২১, ১৫:১৭ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুজিবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে সারা দেশের ন্যায় কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর, বাঙ্গড্ডা ও দৌলখাঁড় ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রবিবার ভিজিএফ নগদ অর্থ বিতরন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ও কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীনদের অগ্রাধিকার ভিত্তিতে অতি দরিদ্র, গরীব হত-দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ (৪৫০টাকা)বিতরণ করা হয়েছে।
আদ্রা উত্তর ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদ্রা উত্তর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র, সচিব গোলাম মহিউদ্দিন, ইউপি সদস্য বাবুল মিয়া, মোস্তাফিজুর রহমান। বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার, ইউপি সদস্য খোরশেদ আলম, ই¯্রাফিল হোসেন, মনজুরুল হক, তাজুল ইসলাম। দৌলখাঁড় ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, ইউপি সচিব প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET