৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে প্রবীণ সাংবাদিক দ্বীন মোহাম্মদের জানাযা ও দাফন সম্পন্ন




নাঙ্গলকোটে প্রবীণ সাংবাদিক দ্বীন মোহাম্মদের জানাযা ও দাফন সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২৫, ০১:১৫ | 740 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের তিলিপ গ্রামের পল্লী চিকিৎসক, তিলিপ মাদ্রাসা মসজিদ খাদেম ও সাপ্তাহিক লাকসাম বার্তার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক দ্বীন মোহাম্মদ বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। আজ শুক্রবার জুম্মার নামাজের পর তিলিপ মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক দ্বীন মোহাম্মদ ব্যক্তি জীবনে পল্লী চিকিৎসক ও তিলিপ মাদ্রাসা জামে মসজিদে দীর্ঘ ২০ বছর খাদেম ছিলেন। মৃত্যু কালে তিনি ৩ পুত্র, ২ কন্যা, নাতিনাতনি-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ কেরামতিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হাই, তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট কারিগরি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাষ্টার মাহবুবুল হক, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, পাটোয়ার ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী রহমানী,  নাঙ্গলকোট প্রেসক্লাব কোষাধ্যক্ষ আলা উদ্দিন, সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী,সাইফুল ইসলাম প্রমুখ। জানাজায় সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আলমগীর হোসেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET