২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




পরশুরামে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২৩, ১৩:৫২ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুহাম্মদ ছাইফুল্যাহ ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি-
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফেনীর পরশুরামে নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
গত মংগলবার (৪ এপ্রিল) সকালে পরশুরাম  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে অফিসার্স ক্লাব হল রুমে ট্যাব বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট সমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই আলোকে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ১০২ জন শিক্ষার্থীর মধ্যে উপজেলা পরিসংখ্যান বিভাগের পৃষ্ঠপোষকতায় এ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET