১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • পলাশবাড়ীতে ট্রাক্টর চাপায় পানচাষী নিহত, চালক ও ট্রাক্টর আটক




পলাশবাড়ীতে ট্রাক্টর চাপায় পানচাষী নিহত, চালক ও ট্রাক্টর আটক

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৮:১৫ | 907 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টর চাপায় পানচাষী সেকেন্দার আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের ছোট শিমুলতলা পানহাটি নামক স্থানে।

প্রত্যদর্শিরা জানান, পলাশবাড়ী-ঘোড়াঘাট ছোট শিমুলতলা পানহাটে পান বিক্রি করে রাস্তায় উঠতে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ট্রাক্টর (কাঁকড়া) সেকেন্দার আলীকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃত সেকেন্দার আলী সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের মৃত ইসমাইল গাছুর ছেলে। পরে থানা পুলিশ ঘটনাস্থাল থেকে ট্রাক্টর চালক বৈরী হরিনমারী গ্রামের আবুল কাশেমের ছেলে আল-আমিন (২৪) ও ট্রাক্টর আটক করে থানায় নিয়ে। থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চালক ও ট্রাক্টরের বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET