, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী




পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২৩, ১৭:৩৩ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জোন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সদর ইউপির যৌথ খামার মারমা পাড়া বেসরকারী  প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি।

কলম, খাতা, স্কুল ব্যাগ, ছাতা, প্যান্সিল বক্স শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও তিনি চেং সামা মগ ও কলেন ত্রিপুরার চিকিৎসার জন্য আর্থিক নগদ অনুদান প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, সদর ইউপির সদস্য মোঃ ইউসুফ আলী, প্রতিষ্টানটির প্রধান শিক্ষক ¤্রানুচিং মারমা প্রমূখ।

কোন প্রকার বেতন ভাতা না পেয়ে শিক্ষকগন কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষাদান অব্যাহত রাখায় শিক্ষকগনকে ধন্যবাদ জানিয়ে জোন কমান্ডার বলেন, বিদ্যালয়টিতে টিন প্রদানের আশ্বাস প্রদান করেন এবং জাতীয় করণের জন্য যথা সাধ্য চেষ্টা করবেন বলে জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET