, , ,

শিরোনামঃ-




প্রতীক পেয়ে প্রচারযুদ্ধে প্রার্থীরা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০১৮, ১৯:২৫ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রতীক পেয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনা শুরু করেছেন।

 

এর আগে সোমবার খুলনায় মনোয়নপত্র প্রত্যাহার করে নেন ৩৯ কাউন্সিলর প্রার্থী।

 

মঙ্গলবার সকালে প্রতীক পেয়েই আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা) ও ২০ দলীয় জোট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ) এবং অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নির্বাচন অফিস থেকে নৌকা প্রতীক গ্রহণ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এরপর তিনি দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের পর কর্মি সমর্থকদের নিয়ে লিফলেট বিতরনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

 

বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে ‘নৌকার জয় বাংলার জয়’ এই শ্লোগানকে সামনে রেখে মেয়র প্রার্থী খালেকের নির্বাচনী ওয়েবসাইট উদ্বোধন করা হয়। খুলনা মাহানগর ও জেলা আওয়ামী লীগ পক্ষ থেকে ওয়েবসাইট উদ্বোধনের আয়োজন করা হয়।

 

এর আগে সকাল সাড়ে ৯টায় নির্বাচন কমিশন থেকে নৌকা প্রতীক বরাদ্দ নেন মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। প্রতীক পাওয়ার পর তিনি মহানগরীর পিকচার প্যালেস মোড় থেকে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও নগরবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন।

 

এদিকে ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

 

 

 

মঙ্গলবার (২৪ এপ্রিল) ফজরের নামাজ আদায়ের পর টুটপাড়া কবরস্থানে তার বাবা মায়ের কবর জিয়ারত করেছেন। সকাল সাড়ে ৯টার দিকে বয়রাস্থ নির্বাচন থেকে নির্বাচনী প্রতীক গ্রহন করেন মঞ্জু। এর পর তিনি দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মী ও ২০ দলীয় জোটের নেতাদের উপস্থিতিতে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

 

দোয়া শেষে মহানগরীর প্রানকেন্দ্রে ও মূল শহরে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরনের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন মঞ্জু। এসময় তার সাথে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা ছিলেন।

 

 

 

প্রচারণা শুরু করেছেন ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিলক হক(হাতপাখা)। অপরদিকে কেসিসি নির্বাচনে অংশগ্রহনকারী কাউন্সিলর প্রার্থীরা প্রতীক পেয়ে নিজ নিজ ওয়ার্ডে প্রচার প্রচারণা শুরু করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET