, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে দশম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার




ফুলবাড়ীতে দশম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৪, ১৯:০০ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামে হাসিনা (১৫) নামে দশম শ্রেনীর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩জানুয়ারী) দিবাগত রাত ২ টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, হাসিনা আত্মহত্যা করেছেন। হাসিনা কৃষ্ণপুর গ্রামের হাসানুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, হাসিনা পৌর এলাকার চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও মানসিক রোগী ছিল। বুধবার রাতে প্রতিদিনের মত নিজ শয়নকক্ষে হাসিনা ঘুমায়,রাত দেড়টার দিকে বাড়ীর লোক তাকে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখেন হাসিনাকে। পরিবারের লোকজন তাকে দ্রুত নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। পরিবারের লোকজন ময়না তদন্ত ছাড়া মরদেহ পাওয়ার আবেদন করেছেন। কোনো অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহটি বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET