, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন




ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০২৩, ১৯:৩৯ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরবমুক্তি যোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,পৌর মেয়র মাহমুদ আলম লিটন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ্ মো.আব্দুল কুদ্দুস,উপজেলা শিক্ষা কর্মকর্তা হাছিনা ভূইয়া প্রমুখ। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌর সভার ৮টি বালক দল এবং ৮টি বালিকা দল নিয়ে শুরু হওয়া প্রাথমিকের খুদে ফুটবল খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের সমাপনী সোমবার ১লা আগষ্ট অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET