, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে ৯০০ কৃষকের মাঝে আউশ ও পাটের প্রণোদনা বিতরণ।

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২৬, ১৯:৫৪ | 715 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে আউশ ধান ও পাটচাষে উৎপাদন বাড়াতে ৯০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।
ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছান। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৫০ জন কৃষককে আউশ প্রণোদনা হিসেবে ৫ কেজি করে ব্রি-৯৮ জাতের আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হয়। এছাড়া ৫০ জন পাট চাষিকে তোষা-০৯ জাতের পাটবীজ ১ কেজি ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আউশ ও পাটচাষে আগ্রহ বাড়াতে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে করে চলতি মৌসুমে ফসলের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET