
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (১১ নভেম্বর) বিকেলে ফেনীতে যুব সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ফেনী জেলা যুবলীগ। যুব সভাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আ’লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি কম। আওয়ামী যুবলীগ ফেনী জেলা শাখার সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা আ.লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আ.লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ফেনী পৌর আ.লীগ সভাপতি আইনুল কবির শামীম, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলা ও ৫টি পৌরসভার হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে অংশ গ্রহণ করে। এছাড়া কেক কেটে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।









