, , ,

শিরোনামঃ-




ফোবানা সদস্যপদ নবায়নের শেষ সময় ৩১ জুলাই

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২০ ২০১৯, ০৯:৪১ | 1034 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিউইয়র্ক: ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার ২০১৯ সালের সদস্যপদ নবায়নের সর্বশেষ সময় ৩১ জুলাই ২০১৯। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং কো-চেয়ারম্যান শিব্বীর আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জুলাই এর মধ্যেই সদস্য ফি পঞ্চাশ (৫০) ডলার পরিশোধ করে সদস্যপদ নবায়ন করা যাবে। তবে আগষ্টের ৭ তারিখের মধ্যে ৫০ ডলার লেইট ফি সহ সর্বমোট একশত (১০০) ডলারের বিনিময়ে সদস্যপদ নবায়ন করা যাবে। এছাড়া নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে অংশগ্রহন ও পারফর্ম করার জন্য আগামী ২০ জুলাই এর মধ্যে ফোবানা কোষাধ্যক্ষ বরাবর দুইশত পঞ্চাশ ডলার (২৫০) ডলার রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে। তবে লেইট ফি ৫০ ডলার সহ সর্বমোট তিনশত (৩০০) ডলার ৩১ জুলাই এর মধ্যে জমা দিয়েও রেজিষ্ট্রেশন করা যাবে। তবে এক্ষেত্রে সম্মেলনের মুলমঞ্চে পারফর্ম করবার জন্য দশ (১০) মিনিট পাওয়ার কোন নিশ্চয়তা ফোবানা কর্তৃপক্ষ দিতে পারবেনা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ফোবানার যেকোন সদস্য ফোবানা সম্মেলন ২০১৯ বার্ষিক সাধারন সভায় ৫০ ডলার প্রদান করে সদস্যপদ নবায়ন করতে পারবে। তবে সেক্ষেত্রে সাধারন সভায় ভোট প্রদান করতে পারবেনা। ফোবানার নুতন সদস্যপদের জন্য যথাযথ কাগজপত্র সহ ফোবানা কোষাধ্যক্ষ বরাবর ৫০ ডলার মেম্বারশীপ ফি জমা দিয়ে সদস্যপদ সংগ্রহ করতে পারবে।

সদস্যপদ রেজিষ্ট্রেশনের সকল কাগজপত্র ও ফি নির্দিষ্ট সময়ের মধ্যে মেইল বা ইমেইলের মাধ্যমে জমা দেয়া যাবে। এছাড়া রেজিষ্ট্রেশন ও সদস্য প্রদানের জন্য ফোবানার ওয়েবসাইট http://fobanaonline.com/ এ ভিজিট করে অনলাইনে পেমেন্ট করা যাবে। সেক্ষেত্রে পেমেন্টের রিসিট ফোবানা কোষধ্যক্ষ বরাবর প্রেরন করতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET