১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বগুড়া ধুনটে ভটভটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ আহত-১

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২০, ২২:৪৭ | 1219 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বগুড়ারর ধুনটে ভটভটি সিএনজি মুখোমুখি ধাক্কায় কারিমা খাতুন (১৬) নামের একজন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কারিমা খাতুন উপজেলার নিমগাছী ইউনিয়নের শিয়ালী গ্রামের ইউনুস আলীর মেয়ে। তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

জানা যায়, উপজেলার শিয়ালী গ্রামের মোখলেছার রহমানের ছেলে সিএনজি চালক মোতাহার আলী বগুড়া থ ১১-২৩৫৩ নম্বর সম্বলিত গাড়ীতে যাত্রী নিয়ে ধুনটে উদ্যেশে রওনা হয়। পথি মধ্যে  কান্তনগর চরপাড়া এলাকায় পৌঁছালেছিবিপরিত থেকে আসা লোহার রড বোঝাই ভটভটির সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় সিএনজিতে থাকা যাত্রীরা আহত হয়। তাদের মধ্যে কারিমা খাতুন নামের একজন গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে হাসপাতালে নেয়া হয়। অন্যদিকে ভটভটি চালক শেরপুর উপজেলার ফুলবারিয়া গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে ওমরসানি জানান, সে খুব ধীর গতিতেই  রড নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সিএনজি চালক গাড়ী ও যাত্রী রেখে পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের পায়ের ভীতর রড ঢুকে গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় সিএনজি ও রড বোঝাই ভটভটি থানা হেফাযতে নেয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET